Latest News

6/recent/ticker-posts

Ad Code

বিদ‍্যুৎ-এর মাশুল বৃদ্ধি, নয়া বিদ‍্যুৎ বিল বাতিল ও ২৬ নভেম্বর ধর্মঘটের সমর্থনে পথসভা সারা বাংলা বিদ‍্যুৎ গ্রাহক সমিতির





বিদ‍্যুৎ-এর মাশুল বৃদ্ধি, নয়া বিদ‍্যুৎ বিল বাতিল ও ২৬ নভেম্বর ধর্মঘটের সমর্থনে পথসভা সারা বাংলা বিদ‍্যুৎ গ্রাহক সমিতির


কোচবিহার: 
 
২৬শে নভেম্বর 'ভারত বনধ'। ১০টি কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নের আহ্বানে ডাকা এই বনধকে সফল করতে জায়গায় জায়গায় চলছে বাম-কংগ্রেস-ওয়েলফেয়ার জোটের পথসভা ও মিছিল। এবার সেই বনধকেই সমর্থনে এগিয়ে এল সারা বাংলা বিদ‍্যুৎ গ্রাহক সমিতি । 



সারা বাংলা বিদ‍্যুৎ গ্রাহক সমিতির পক্ষ থেকে আজ পাওয়ার হাউসের সামনে বিদ‍্যুতের মাশুল বৃদ্ধি ও বিদ‍্যুৎ আইন ২০২০ ( সংশোধনী ) বিল ২০২০ প্রত‍্যাহারের দাবিতে এবং আগামী ২৬ নভেম্বর ১০টি কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নের আহ্বানে ধর্মঘটের সমর্থনে এক পথসভার আয়োজন করে। 


এদিনের এইসভায় আ্যবেকার নেতৃবৃন্দ কেন্দ্রীয় সরকারের জনস্বার্থ বিরোধী বিদ্যুৎ নীতির সমালোচনা করে বক্তব্য রাখেন । বক্তাদের মধ্যে ছিলেন আ্যবেকার কার্যকরী সভাপতি অমর পাল , সম্পাদক কাজল চক্রবর্তী ,সহ সম্পাদক মানিক বর্মন প্রমুখ নেতৃবৃন্দ ।
সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code