মিহির গোস্বামীর দলত্যাগের পর আবার কার দিকে ইঙ্গিত দীপ্তিমানের?
গতকাল সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে কোচবিহার দক্ষিনের তৃণমূল বিধায়ক মিহির গোস্বামী রাজধানী দিল্লীতে পৌঁছান কোচবিহারের সাংসদ নিশীথ প্রামাণিকের হাত ধরে। আর তারপর, বিকেলে আনুষ্ঠানিক ভাবে বিজেপিতে যোগদান করেন সদ্য প্রাক্তন তৃণমূল নেতা তথা বিধায়ক মিহির গোস্বামী।
একইদিনে একদিকে শুভেন্দু অধিকারী মন্ত্রীত্ব ছাড়লেন অন্যদিকে বিজেপিতে যোগ দিলেন মিহির গোস্বামী। এই ঘটনায় কোচবিহার থেকে রাজ্য রাজনীতি বেশ উত্তেজনাপূর্ণ। এমন পরিস্থিতিতে কোচবিহারের আর এক তৃণমূল নেতাকে দল ছাড়ার আমন্ত্রণ দিলেন বিজেপির শিলিগুড়ির অবজার্ভারের দায়িত্বে ও রাজ্য কমিটিতে থাকা দিনহাটার বাসিন্দা দীপ্তিমান সেনগুপ্ত ।
দীপ্তিমান তাঁর ফেসবুকে লেখেন- "কোচবিহারে TMC-এর সৎ মানুষের মধ্যে শুধুমাত্র একজন বাকি থাকলো। আপনি চলে আসুন স্যার, ঠাকুর পঞ্চাননের খলিসামারী কে আমরা বিশ্বের দরবারে নিয়ে যাবো, কথা দিলাম..."
স্বাভাবিক ভাবেই দীপ্তিমানের এই পোস্টের পর প্রশ্ন উঠছে কার দিকে ইঙ্গিত করলেন দীপ্তিমান সেনগুপ্ত?
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

1 মন্তব্যসমূহ
Darun khabar
উত্তরমুছুন