পুজো উদ্বোধনে সাংসদ মহুয়া মৈত্র
জগদ্ধাত্রী পুজোর উদ্বোধনে সাংসদ মহুয়া মৈত্র। কলেজষ্ট্রীট বারোয়ারী ও পাত্রবাজারের পাশের রাস্তা আর.কে মিত্র লেন বারোয়ারী ও কর্মকার বাড়ীর পুজোর উদ্বোধনে সাংসদ।
উদ্বোধনে তার সাথে উপস্থিত ছিলেন পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান অসীম সাহা ও অন্যান্য সদস্যরা।
সৈকত কর্মকারের পুজো হেমন্তিকা এক অপরুপ সৃজনে আবৃত। এখানে প্রতিমা শিল্পীর অপরুপ সৃষ্টির শিল্পজ্ঞানে প্রান পায়।প্রতিবছর কিছু নতুনত্ব থাকে সৈকতের প্রতিমায়। এবছর সাংসদের হাতে তার পুজোর উদ্বোধন পুজোয় আলাদা মাত্রা এনে দেয়।
সাংসদ বলেন খুব সুন্দর এই প্রতিমা।এছাড়া তিনি বলেন এবারের পুজো একটু অন্যরকম সকলে করোনা বিধি মেনে এই পুজো করছেন দেখে ভালো লাগলো। সকলকে পুজোর শুভেচ্ছা সকলে সুস্থ থাকুন এই কামনা করি।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

0 মন্তব্যসমূহ