Latest News

6/recent/ticker-posts

Ad Code

ভারতী ঘোষের নেতৃত্বে চলা বিজেপির মিছিল আটক, তৃণমূলের পার্টি অফিস ভাঙচুর



ভারতী ঘোষের নেতৃত্বে চলা বিজেপির মিছিল আটক, তৃণমূলের পার্টি অফিস ভাঙচুর 


সুজিত মণ্ডল, মেদিনীপুর

 

মেদিনীপুর জেলার ভগবানপুর ২নং ব্লকে ভূপতি নগরে মাধাখালির এক্তারপুরে বিজেপির পথ সভার আটকানোর অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে।আজ বিজেপির পক্ষ থেকে মাধাখালি থেকে ইটাবেড়িয়া পর্যন্ত একটি পথ সভার আয়োজন করা হয়। সেই পথ সভাতে যোগ দিয়েছিলেন রাজ্য সভা নেত্রী ভারতী ঘোষ।



বিজেপির এই সভা নেত্রী হেঁড়িয়া থেকে মাধা খালিতে আসার সময় এক্তার পুরে রাস্তায় গাছের গুঁড়ি ফেলে সেই পথ সভা আটকানোর চেষ্টা করে তৃণ মূলের সমর্থকরা। এরপর বিজেপির সমর্থকরা এর প্রতিবাদে এক্তর পুরের কাছে স্থানীয় একটি তৃণমূলের দলীয় কার্যালয় ভেঙে গুঁড়িয়ে দেয় বলে খবর। 


বিজেপির জেলা সম্পাদক চন্দন মণ্ডল এর কাছ থেকে জানা যায় এই ঘটনার জেরে ভগবান পুর থানায় একটি FIR দায়ের করা হয়।যদিও এই ঘটনায় এখনো পর্যন্ত কেউ গ্রেপ্তার হয় নি।
সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code