ধর্মঘটের সমর্থনে মেদিনীপুর শহরে বামেদের মিছিল
শচীন পাল, সংবাদ একলব্যঃ দেশব্যাপী সাধারণ ধর্মঘটের দিন যত এগিয়ে আসছে প্রচারের গতিকে ততই তীব্রতর করছে বামেরা।
কেন্দ্রের কৃষি আইন বাতিল, শ্রম আইন বাতিল এবং বেকারদের কর্মসংস্থানের দাবিসহ আরো অন্যান্য দাবিতে আগামী ২৬ নভেম্বর দেশব্যাপী সাধারণ ধর্মঘটের ডাক দিয়েছে বামপন্থী সহ অন্যান্য কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন ও ফেডারেশন সমূহ। তারই সমর্থনে প্রচারকে তুঙ্গে পৌঁছে দেওয়ার লক্ষ্যে মঙ্গলবার সকালে মেদিনীপুর শহরে মিছিল করলো বামপন্থী শ্রমিক সংগঠন ও ফেডারেশন গুলি।
এদিন বিদ্যাসাগর হল ময়দান থেকে মিছিল শুরু হয়ে, শহরের বিভিন্ন রাস্তা পরিক্রমা করে মিছিল পুনরায় বিদ্যাসাগর হল ময়দানে শেষ হয়।নেতৃত্ব দেন বিশ্বনাথ দাস, কীর্তি দে বক্সী, বিপ্লব ভট্ট,সারদা চক্রবর্তী,শৈলেন মাইতি সহ অন্যান্য বাম নেতৃবৃন্দ।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

0 মন্তব্যসমূহ