Latest News

6/recent/ticker-posts

Ad Code

বিদ্যুৎ থেকে ভস্মিভূত বাড়ি- সাহায্যের জন্য পৌছালেন দিনহাটা ১ নং ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক

বিদ্যুৎ থেকে ভস্মিভূত বাড়ি- সাহায্যের জন্য পৌছালেন দিনহাটা ১ নং ব্লকের সমষ্টি উন্নয়ন  আধিকারিক



নিজস্ব প্রতিনিধি, সংবাদ একলব্যঃ

দিনহাটা ১ নং ব্লকের অন্তর্গত   গীতালদহের    গীতালদহ ১ গ্রাম পঞ্চায়েত এলাকার ভোরাম গ্রামে একটি বাড়িতে বৈদুতিক মিটার থেকে ঘরে আগুন লেগে যায়। ফলে ঘর সম্পূর্ণ  আগুনে  পুরে যায় বলে জানাগেছে।  


দিনহাটা ১ ব্লক প্রশাসন সূত্রে খবর  গত মঙ্গলবার   আনুমানিক সকাল ৮:৩০  টায় গ্রামের বাসিন্দা আনারুল  হকের   বাড়িতে ওই ঘটনা ঘটে। প্রতিবেশি  রা ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা চালায়। পরে ঘটনাস্থলে দমকলের  একটি ইঞ্জিন পৌছায় এবং আগুন নিয়ন্ত্রনে আনে।


দিনহাটা ১ নং ব্লকের সমষ্টি উন্নয়ন  আধিকারিক  সৌভিক চন্দের নির্দেশে  বিপর্যয় মোকাবিলা দপ্তরের আধিকারিক  পরিমল চন্দ্র মোদক  সেখানে গৃহস্থালীর উপকরণ ও খাদ্য সামগ্রী নিয়ে  পৌঁছান।


অসহায় পরিবার কৃতজ্ঞতা স্বীকার করেছেন। পরিমল বাবু জানান- " সরকারি ভাবে যাতে আরও সহযোগিতা পান সে  বিষয়ে চেষ্টা করা হবে।" 

সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code