Latest News

6/recent/ticker-posts

Ad Code

বিহারের মুখ্যমন্ত্রী হচ্ছেন নীতিশ কুমার, সিদ্ধান্ত চূড়ান্ত এনডিএ-র বৈঠক



বিহারের মুখ্যমন্ত্রী হচ্ছেন নীতিশ কুমার, সিদ্ধান্ত চূড়ান্ত এনডিএ-র বৈঠক 



টান টান লড়াইয়ের পর বিহার ভোটে অধিক আসন পেয়েছে এনডিএ জোট। এনডিএ জোট জিতলেও একক ভাবে বেশি আসন পেয়েছে আরজেডি। বিহার নির্বাচনে জেডিইউ-এর সঙ্গে জোট করে বিজেপি। আর প্রথম থেকেই নীতিশকেই প্রধানমন্ত্রী প্রার্থী করে এনডিএ জোট। আর সেই মতো আজ এনডিএ- এর বৈঠকে নীতিশকেই প্রধানমন্ত্রী করা হচ্ছে বলে সিদ্ধান্ত চূড়ান্ত হয় বলে খবর। 



চতুর্থ দফায় বিহারের মুখ্যমন্ত্রী হচ্ছেন নীতিশ কুমার। উপমুখ্যমন্ত্রী হচ্ছেন সুশীল মোদী। এমনই জানা যাচ্ছে সূত্র মারফত। 


বিহার বিধানসভায় ২৪৩ আসনে এনডিএ-এর পক্ষে যায় ১২৫টি আসন। ম্যাজিক ফিগার ছিল ১২২। অন্যদিকে কংগ্রেস-আরজেডির মহাগাঁটবন্ধন পেয়েছে ১১০টি আসন।
সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code