Latest News

6/recent/ticker-posts

Ad Code

বাড়লো আনলক ৫-এর গাইডলাইনের মেয়াদ, জানুন বিস্তারিত




বাড়লো আনলক ৫-এর গাইডলাইনের মেয়াদ, জানুন বিস্তারিত

বাড়লো আনলক ৫-এর গাইডলাইনের মেয়াদ। ৩১শে অক্টোবরের বদলে ৩০শে নভেম্বর পর্যন্ত কার্যকর থাকবে আনলক ৫ এর গাইডলাইন। 



করোনা মহামারির জেরে স্তব্ধ হয়ে থাকা ভারতকে ধীরে ধীরে সচল করতে আনলক পর্যায়ের ৫ -এ পা দিয়েছিল স্বরাষ্ট্রমন্ত্রক। সেই মতো আগামী মাসে আনলক ৬ এর নির্দেশিকা ঘোষনা করার কথা। কিন্তু তা আর হল না বাড়িয়ে দেওয়া হল আনলক ৫-এর ই মেয়াদ। গত কয়েকদিন ধরে করোনার গ্রাফ নিম্নমুখী। ফলে ছন্দে ফেরার আশা করছিল জনগণ। কিন্তু সামনেই শীতের মরশুম, ফলে বাড়তে পারে সংক্রমণের ধারা। বিশেষজ্ঞদের এই অনুমানের জেরেই আর নতুন করে ছাড় দিল না কেন্দ্র। 


ফলে, ৩০ নভেম্বর পর্যন্ত গড়াবে না লোকাল ট্রেনের চাকা। তবে, রাজ‍্য চাইলে অনুমতি দিতে পারে মন্ত্রক বলেই মনে করা হচ্ছে। 

সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code