Latest News

6/recent/ticker-posts

Ad Code

'গো করোনা গো' স্লোগানের জন্মদাতা কেন্দ্রীয় মন্ত্রী করোনা আক্রান্ত




'গো করোনা গো' স্লোগানের জন্মদাতা কেন্দ্রীয় মন্ত্রী করোনা আক্রান্ত 


করোনা কালে 'গো করোনা গো' স্লোগানে করোনাকে তাড়ানোর প্রচেষ্টা করেছেন কেন্দ্রীয় মন্ত্রী রামদাস আঠওয়ালে। এমনকি করোনাকে বিস্তার বন্ধ করার নির্দেশ দিয়েছিলেন তিনি। কিন্তু তাঁর নির্দেশ যে মানে না করোনা তা কার্যত প্রমাণিত। এবার সেই করোনা আক্রান্ত। 




গতকাল, তাঁর দল রিপাবলিকান পার্টি অফ ইন্ডিয়াতে যোগ দিয়েছিলেন অভিনেত্রী পায়েল ঘোষ। পায়েলকে দলের মহিলা সেলের সহ-সভাপতি পদে নিয়োগ করেন আঠওয়ালে। পায়েল ছাড়াও গতকাল দলে যোগ দেন আরও অনেকে। সকলের সঙ্গেই দেখা করেছিলেন আঠওয়ালে। আর সেখানেই দলের একাধিক নেতা-নেত্রীর সঙ্গে সাক্ষাৎ হয় তাঁর। যদিও, সবার মাস্ক ছিল কিন্তু মুখে নয় থুতুনিতে। মানা হয়নি সোশ‍্যাল ডিস্টান্সও। যা সংবাদ মাধ‍্যমে প্রকাশিত ছবি থেকেই স্পষ্ট। 



সূত্রের খবর, গতকালের ওই অনুষ্ঠানের কয়েক ঘণ্টা পরেই শরীরে ব্যথা অনুভব করতে শুরু করেন আঠওয়ালে। ছিল কাশিও। ফলে, তিনি করোনা পরীক্ষা করান। সেখানেই তাঁর রিপোর্ট পজিটিভ আসে। বর্তমানে, সতর্কতামূলক পন্থা হিসেবে বম্বে হাসপাতালে ভর্তি করা হয়েছে তাঁকে।
সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code