Latest News

6/recent/ticker-posts

Ad Code

পশ্চিমবঙ্গের ২টি সহ দেশে মোট ২৪ টি ভুয়ো শিক্ষা প্রতিষ্ঠানের তালিকা প্রকাশ ইজিসি-র


পশ্চিমবঙ্গের ২টি সহ দেশে মোট ২৪ টি ভুয়ো শিক্ষা প্রতিষ্ঠানের তালিকা প্রকাশ ইজিসি-র 





দেশের ২৪ বিশ্ববিদ্যালয়কে ভুয়ো বলে আখ্যা দিয়ে তালিকা প্রকাশ করল ইউজিসি। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) বুধবার স্বীকৃতিহীন প্রতিষ্ঠানের তালিকা ঘোষণা করে। 



এদিন, ইউজিসি-র সচিব রজনীশ জৈন জানান, পড়ুয়া ও সাধারণ মানুষকে জানানো যাচ্ছে যে, দেশে এখন ২৪ টি স্বঘোষিত ও স্বীকৃতিহীন প্রতিষ্ঠান রয়েছে, যেগুলি ইউজিসি-র নিয়মের বিরুদ্ধে পরিচালিত হচ্ছে। যেগুলি ভুয়ো বিশ্ববিদ্যালয় আখ্যা দেওয়া হয়েছে এবং এগুলির কোনও ডিগ্রি প্রদানের অধিকার নেই। 



উল্লেখ্য, এই সকল বিশ্ববিদ্যালয় গুলির বেশির ভাগ উত্তরপ্রদেশে। দিল্লিতে এ ধরনের সাতটি ভুয়ো বিশ্ববিদ্যালয় রয়েছে। ওড়িশা ও পশ্চিমবঙ্গে এ ধরনের দুটি করে প্রতিষ্ঠান রয়েছে। কর্ণাটক, কেরল, মহারাষ্ট্র, পুদুচেরি ও মহারাষ্ট্রে একটি করে ভুয়ো বিশ্ববিদ্যালয় রয়েছে। 



রজনীশ জৈন আরও বলেন, যারা কেন্দ্র, রাজ্য ও প্রাদেশিক আইন অনুযায়ী গঠিত অথবা এমন সংস্থান যা সংসদে পাশ করে আইনে পরিণত করা হয়েছে একমাত্র সেই বিশ্ববিদ্যালয়ই ১৯৫৬ সালের ইউজিসি গাইডলাইন্স অনুযায়ী ডিগ্রি দিতে পারে।


উত্তরপ্রদেশে 
  • বারাণসীর সংস্কৃত বিশ্ববিদ্যালয় 
  • মহিলা গ্রাম বিদ্যাপীঠ (ইলাহাবাদ) 
  • গাঁধী হিন্দি বিদ্যাপীঠ (ইলাহাবাদ) 
  • ন্যাশনাল ইলেকট্রো কমপ্লেক্স হোমিওপ্যাথি (কানপুর) 
  • নেতাজী সুভাষ চন্দ্র বোস ওপেন ইউনিভার্সিটি (আলিগড়) 
  • উত্তরপ্রদেশ বিশ্ববিদ্যালয় (মথুরা) 
  • মহারানা প্রতার শিক্ষা নিকেতন বিশ্ববিদ্যালয় (প্রতাপগড়) ও 
  • ইন্দ্রপ্রস্থ শিক্ষা পরিষদ (নয়ডা)

দিল্লি 
  • কমার্শিয়াল ইউনিভার্সিটি লিমিটেড
  • ইউনাইটেড নেশনস ইউনিভার্সিটি 
  • ইন্ডিয়ান ইন্সস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং 
  • এডিআর ইউনিভার্সিটি 
  • ভোকেশন ইউনিভার্সিটি 
  • বিশ্বকর্মা ওপেন ইউনিভার্সিটি ফর সেল্ফ এমপ্লয়মেন্ট ও
  •  আধ্যাত্মিক বিশ্ববিদ্যালয়।


পশ্চিমবঙ্গ
  • ইন্ডিয়ান ইন্সস্টিটিউট অফ অল্টারনেটিভ মেডিসিন (কলকাতা), 
  • ইন্সস্টিটিউট অফ অল্টারনেটিভ মেডিসিন অ্যান্ড রিসার্চ (কলকাতা), 
ওড়িশা
  • নবভারত শিক্ষা পরিষদ (রউরকেল্লা) ও 
  • নর্থ ওড়িশা ইউনিভার্সিটি অফ এগ্রিকালচার অ্যান্ড টেকনোলজি।

পুদুচেরি
  • শ্রী বোধি অ্যাকাডেমি অফ হায়ার এডুকেশন 
অন্ধ্রপ্রদেশ
  • ক্রাইস্ট নিউ টেস্টামেন্ট ডীমড ইউনিভার্সিটি , 
মহারাষ্ট্র
  • রাজা অরবিক বিশ্ববিদ্যালয়(নাগপুর), 
কেরল
  • সেন্ট জন ইউনিভার্সিটি এবং
কর্ণাটক
  • বাদগনবী সরকার ওয়ার্ল্ড ওপেন ইউনিভার্সিটি এডুকেশন সোসাইটি।
সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code