২১ এর নির্বাচনে বিজেপিকে জোর ঝটকা দিতে তৃণমূল কংগ্রেসের নতুন উদ্যোগ
এবার তফসিলিদের সাথে জনসংযোগ বাড়াতে নতুন উদ্যোগ তৃণমুল কংগ্রেসের। এই নতুন উদ্যগের নাম "তফসিলির সংলাপ'।
জানা গেছে এই উদ্যোগের লক্ষ্য পশ্চিমবঙ্গের তফসিলি জাতির জনসাধারণের কাছে দলের নেতাদের পৌঁছনো ও তাঁদের বিজেপির 'দলিত বিরোধী নীতি ও কার্যকলাপ' সম্পর্কে ওয়াকিবহাল করা।
এই প্রচারাভিযান চলবে ২০ দিন ধরে । ২৫১ টি গাড়িতে করে ২০০০ তৃণমূলের নেতৃত্ব ১.০৫ কোটি তফসিলি জাতীর মানুষদের কাছে পৌঁছে জনসংযোগ বৃদ্ধি করবে।
২১ এর নির্বাচনে এই নতুন উদ্যোগ যে বিজেপির কাছে একটা বড় চ্যালেঞ্জ হয়ে উঠবে তা মনে করছে অভিজ্ঞ মহল।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

0 মন্তব্যসমূহ