হাথরস কাণ্ডের প্রতিবাদে যোগী আদিত্যনাথের পদত্যাগের দাবি তুলে শিলিগুড়িতে মিছিল তৃণমূলের
সুজাতা ঘোষ , বাগডোগরা :
উত্তরপ্রদেশের হাথরসে ১৯ বছরের তরুণী ধর্ষণ ও মৃত্যুর ঘটনায় উত্তাল দেশ। রাজনীতি থেকে সাধারন সকলেই ধর্ষকদের শাস্তির দাবিতে গলা ফাটাচ্ছে। এমনকি পশ্চিমবঙ্গেও একই দাবিতে চলছে বিক্ষোভ- মিছিল। পাশাপাশি, উত্তরপ্রদেশ পুলিশের ভূমিকা নিয়েও উঠছে প্রশ্ন। এই ঘটনার জেরে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের পদত্যাগের দাবিও তুলেছে মানুষ।
সারা দেশের পাশাপাশি উত্তরপ্রদেশের হাথরস কাণ্ড নিয়ে প্রতিবাদে মুখর হয়ে উঠেছে শিলিগুড়িবাসি ।এই ঘটনার প্রতিবাদে আজ দার্জিলিং জেলা তৃণমূল কংগ্রেস এসসি / ওবিসি সেলের পক্ষ থেকে লেউসি পাকুরি বাজারে যোগী আদিত্যনাথের পদত্যাগের দাবিতে বিক্ষোভ মিছিল করা হয় ।
এদিনের বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন দার্জিলিং জেলার সভাপতি রঞ্জন সরকার,মহকুমা পরিষদের বিরোধী দলনেতা কাজল ঘোষ সহ এই দলের অন্যান্য দলীয়কর্মীরা
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

0 মন্তব্যসমূহ