Latest News

6/recent/ticker-posts

Ad Code

জামিন পেলেন রিয়া চক্রবর্তী




জামিন পেলেন রিয়া চক্রবর্তী



বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুত মৃত্যু মামলায় ড্রাগ যোগে ধৃত সুশান্তের বান্দবী রিয়া চক্রবর্তী অবশেষে বম্বে হাইকোর্টে জামিন পেল। দীর্ঘ একমাস জেলে থাকার পর এক লক্ষ টাকার টাকার ব্যক্তিগত বন্ডের বিনিময়ে মুক্তি পেলো রিয়া। 



মোট ৫ অভিযুক্তের মধ্যে জামিন পেলেন ৩ জন। জামিন পেলেন রিয়া, সুশান্তের হাউস ম্যানেজার স্যামুয়েল মিরান্ডা ও পরিচারক দীপেশ সাওয়ান্ত। রিয়ার ভাই সৌভিক চক্রবর্তী সহ ২ জনের জামিন নাকচ করে দেয় আদালত।



জামিনে ছাড়া পেলেও তদন্তকারী অফিসারদের না জানিয়ে গ্রেটার মুম্বাই ছাড়তে পারবেন না রিয়া। পাশাপাশি, নির্দিষ্ট সময়ে হাজিরা দিতে হবে ও পাসপোর্ট জমা রাখতে হবে। 


গতকালই রিয়ার জেল হেফাজতের মেয়াদ ২০ অক্টোবর পর্যন্ত বৃদ্ধি করার নির্দেশ দিয়েছিল বিশেষ আদালত। রিয়ার বিরুদ্ধে মাদক পাচারের অভিযোগে গত ৮ সেপ্টেম্বর সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর সঙ্গে মাদক-যোগের অভিযোগে গ্রেফতার হয়েছেন তাঁর প্রেমিকা রিয়া চক্রবর্তী। মুম্বইয়ের বাইকুল্লা জেলে পাঠানো হয় অভিনেত্রীকে।
সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code