Latest News

6/recent/ticker-posts

Ad Code

দুর্গাপুজো নিয়ে হাইকোর্টের রায়কেই মান্যতা রাজ্য সরকারের, যাবে না সুপ্রিম কোর্টে

 


দুর্গাপুজো নিয়ে হাইকোর্টের রায়কেই মান্যতা রাজ্য সরকারের, যাবে না সুপ্রিম কোর্টে 




করোনা আবহে দুর্গাপূজা নিয়ে নানাবিধ নির্দেশিকা জারি করেছে কলকাতা হাইকোর্ট। এক জনস্বার্থ মামলার পরিপ্রেক্ষিতে করোনা কালে পুজো মণ্ডপ এলাকা গুলি বাফার জোন হিসেবে চিহ্নিত করে অবাধ দর্শনার্থী প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছে হাইকোর্ট। মণ্ডপের সামনে লাগাতে হবে নো এন্ট্রি বোর্ড, নির্দিষ্ট ২০ থেকে ২৫ জনের বেশি মণ্ডপে ঢুকতে পারবে না বলেও জানায় আদালত। ফলে একরকম সমস্যায় পড়েছে পুজো কমিটি গুলি। 



হাইকোর্টের এই রাযের বিরুদ্ধে রাজ্য সুপ্রিম কোর্টে আবেদন করতে পারে বলে কোনও কোনও মহল থেকে অনুমান করা হচ্ছিল। কিন্তু সে পথে হাঁটছে রাজ্য সরকার এমনই জানা যাচ্ছে। হাইকোর্টের নির্দেশকেই মান্যতা দিয়ে বাড়ি বসে ভার্চুয়াল পুজো দেখার আবেদন জানিয়েছে রাজ্য সরকার। হাইকোর্টের পুজো-রায়ের বিরুদ্ধে আর সুপ্রিম কোর্টে আবেদন জানাবে না রাজ্য সরকার।
সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code