Advertisement

এবার ৭ দফা দাবী নিয়ে সরাসরি মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হলেন বিদ্যালয় আংশিক সময়ের শিক্ষক সংগঠন

Advertisement

এবার ৭ দফা দাবী নিয়ে সরাসরি মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হলেন বিদ্যালয় আংশিক সময়ের শিক্ষক সংগঠন



রাজ্যের বিভিন্ন জেলার সরকারি এবং আধা সরকারি বিদ্যালয়গুলিতে অতি সামান্য পারিশ্রমিকের বিনিময়ে বছরের পর বছর নিষ্ঠার সাথে শিক্ষকতা করে চলেছেন বিদ্যালয়ের আংশিক সময়ের শিক্ষক শিক্ষিকারা।তাদের মাসিক বেতন 1000 টাকা থেকে 3000 টাকা, সেটাও এখন বন্ধ আছে।


সারা রাজ্যে এদের সংখ্যা প্রায় দশ হাজার। কাজের কোনো স্থায়ীত্ব নেই। বর্তমানে বিশ্ব মহামারী করোনার কারণে এখন গৃহ শিক্ষকতা করাও বন্ধ ।এইরূপ পরিস্থিতিতে তাদের পক্ষে সংসার চালানো দুঃসাধ্য হয়ে পড়েছে বলে সংগঠনসূত্রে একাধিকবার জানানো হয়েছে। 

জেলায় জেলায় ডি. আই. থেকে বিভিন্ন প্রশাসনিক কর্তার দরজায় দরজায় ঘুরেও যখন সমস্যার সমাধান হয়নি তাই এবার   বিদ্যালয় আংশিক সময়ের শিক্ষক সংগঠন সাত দফা দাবি নিয়ে সরাসরি কলকাতা কালিঘাটে মুখ্যমন্ত্রীর বাড়িতে স্মারকলিপি জমা দিলেন।

উপস্থিত ছিলেন সংগঠনের কলকাতা জেলা কমিটির সদস্য ধৃতি মিত্র,নবস্মিতা মাজী,সৌরভ চ্যাটার্জী প্রমুখ।

সংগঠনের রাজ্য সভপতি সমীর দেওঘোরিয়া জানিয়েছেন-"এক মাসের মধ্যে সরকার কোনো সুরাহা না করলে আগামীদিনে বৃহত্তর আন্দোলন করা হবে ও কলকাতা বিকাশ ভবন অভিযান করা হবে।" 

বিদ্যালয় আংশিক সময়ের শিক্ষক সংগঠনের দাবী একনজরে- 

1) স্থায়ীকরণ।

2) চাকুরিতে শিট সংরক্ষন।

3) নায্য বেতন।

4)অবসর সময় এককালিন ভাতা প্রদান।

5) শারদ উৎসবে বোনাস।

6) স্বাস্থ্য সাথি সুরক্ষা প্রদান।

7) পুনর্নিয়োগ।

Sponsored Recommendations
Sangbad Ekalavya Logo

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক।

editor@sangbadekalavya.in

মন্তব্যসমূহ