Latest News

6/recent/ticker-posts

Ad Code

করোনায় আক্রান্ত ব্রাজিলিয় কিংবদন্তি ফুটবলার রোনালডিনহো

 


করোনায় আক্রান্ত ব্রাজিলিয় কিংবদন্তি ফুটবলার রোনালডিনহো


করোনায় আক্রান্ত কিংবদন্তি ফুটবলার রোনালডিনহো। শনিবার বেলো হরিজন্তে সিটিতে একটি অনুষ্ঠানে যোগ দিয়ে নিজের কোভিড টেস্ট করান রোনালডিনহো। তাঁর রিপোর্ট পজিটিভ এসেছে। 


রবিবার নিজের করোনা আক্রান্তের খবর নিজেই সোশ্যাল মিডিয়া মারফত জানিয়েছেন তিনি। তাঁর শরীরে কোনও উপসর্গ নেই। আপাতত সেলফ আইসোলেশন রয়েছেন তিনি।



ইনস্টাগ্রাম পোস্টে লিখেছেন, "আমি কোভিড-১৯ পরীক্ষা করিয়েছি, রিপোর্ট পজিটিভ এসেছে। আমি ভাল আছি, শরীরে কোনও উপসর্গ নেই।"


রোনালডিনহো জানিয়েছেন, ‘আমি শনিবার থেকে বেলো হরিজোন্তেতে আছি, এসেছি একটি অনুষ্ঠানে যোগ দিতে। অনুষ্ঠানটি পিছিয়ে গিয়েছে। তবে শীঘ্রই সেখানে সবার সঙ্গে আমার দেখা হবে। সবাইকে আন্তরিক শুভেচ্ছা!
সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code