গ্রেফতার প্রাক্তন মন্ত্রী সুজিত বসু। পুরসভা নিয়োগ দুর্নীতি মামলায় অবশেষে গ্রেফতার প্রাক্তন দমকল মন্ত্রী সুজিত বসু। ইডির তলবে আজ সিজিও কমপ্লেক্সে হাজিরা দিতে যান তিনি। প্রায় ১০ ঘন্টার বেশি সময় তাকে জেরা করা হয়। এরপর গ্রেফতারির খবর জানা গেল।
সল্টলেকের সিজিও কমপ্লেক্সে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)-এর দফতরে সোমবার সকাল সাড়ে ১০টায় হাজিরা দিয়েছিলেন তিনি। প্রায় সাড়ে ১০ ঘণ্টা জেরার পরে রাতে কেন্দ্রীয় সংস্থাটির তরফে রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা তৃণমূল নেতা সুজিত বসুকে গ্রেফতার করার কথা জানানো হল।
ইডি সূত্রে খবর, পুরনিয়োগ দুর্নীতি মামলায় তদন্তে দক্ষিণ দমদম পুরসভায় বেআইনি ভাবে চাকরীপ্রাপকদের নাম সুপারিশ করার ঘটনায় তাঁকে তলব করা হয়েছিল। সেই মামলাতেই গ্রেফতার করা হয়েছে তাঁকে। ভোটের ফলঘোষণার পরে এই প্রথম বার ইডির দফতরে হাজিরা দিলেন তিনি। সঙ্গে ছিলেন তাঁর আইনজীবী।
বিধানসভা ভোটের আগে একাধিক বার ইডি তলব করেছিল সুজিত বসুকে। কিন্তু ভোটের কাজের ব্যস্ততা দেখিয়ে হাজিরা এড়িয়ে যান সুজিত বসু। আদালতেও তা জানিয়েছিলেন। পরে হাই কোর্টের নির্দেশ মতো সল্টলেকের সিজিও কমপ্লেক্সে ইডির দফতরে গিয়ে হাজিরা দেন সুজিত।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in
0 মন্তব্যসমূহ