Latest News

6/recent/ticker-posts

Ad Code

ভারতের দেখানো পথে হেঁটে মিত্র চিনের টিকটক নিষিদ্ধ করলো পাকিস্তান

ভারতের দেখানো পথে হেঁটে মিত্র চিনের টিকটক নিষিদ্ধ করলো পাকিস্তান 






সীমান্ত উত্তেজনার আবহে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছিলো ভারত। ভারতে জনপ্রিয় বিভিন্ন চীনা অ্যাপ গুলিকে নিষিদ্ধ ঘোষণা করে কেন্দ্র সরকার। এবার সেই পথে চীনেরই মিত্র দেশ পাকিস্তান! 


আজ পাকিস্থানের টেলিকম কতৃপক্ষ এই সিদ্ধান্তের কথা জানিয়েছে। জানাগেছে, পাকিস্তানের টেলিকম কর্তৃপক্ষ বারবার সংস্থাকে অবৈধ অনলাইন সামগ্রীর সক্রিয় নিয়ন্ত্রণের কার্যকর ব্যবস্থা গড়ে তুলতে বলেছিল। কিন্তু কোম্পানি এই নির্দেশ কান দেয়নি। আর এই কারণে পাকিস্তান টিকটককে ব্যান করার সিদ্ধান্ত নেয়।


প্রসঙ্গত ভারতে তথ্য প্রযুক্তি মন্ত্রকের তরফে জানানো হয়েছিল দেশের সার্বভৌমত্ব ও অখণ্ডতা বজায় রাখতে এবং রাষ্ট্র ও জনগণের সুরক্ষার কথা ভেবে ৫৯ টি অ্যান্ড্রয়েড অ্যাপ নিষিদ্ধ ঘোষণা করা হয়। যেখানে জনপ্রিয় ভিডিও তৈরির অ্যাপ টিকটক, ভিগো থেকে শুরু সেলফি ক্যামেরা অ্যাপ, জনপ্রিয় ফাইল ট্রান্সফার অ্যাপ Xender, Shareit ও ছিলো। 
সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code