Latest News

6/recent/ticker-posts

Ad Code

চলতি আর্থিক বছরে জিডিপি ৯.৫ শতাংশ পড়তে পারে, আশঙ্কা RBI-এর




চলতি আর্থিক বছরে জিডিপি ৯.৫ শতাংশ পড়তে পারে, আশঙ্কা RBI-এর 




চলতি আর্থিক বছরে জিডিপি ৯.৫ শতাংশ পড়তে পারে এমনই আশঙ্কা আরবিআই -য়ের গভর্নর শক্তিকান্ত দাসের। মনিটরি পলিসি কমিটির বৈঠক শুরু হয় বুধবার।মনিটরি পলিসি কমিটির ৩ দিনের সমীক্ষা বৈঠকের পর এই অনুমান বলে খবর। তবে, গভর্নর আশাবাদী বছরের দ্বিতীয়ার্ধে আর্থিক ব্যবস্থায় উন্নতি হবে। পাশাপাশি জানুয়ারি-মার্চের মধ্যে ইতিবাচক চেহারায় পৌঁছে যাবে। 


শক্তিকান্ত দাস বলেছেন, এপ্রিল-জুনে অর্থ ব্যবস্থায় যে পতন হয়েছিল তা ধীরে ধীরে সরে ফের আশার আলো দেখা যাচ্ছে । মুদ্রাস্ফীতিও ২০২০-২১-এর চতুর্থ ত্রৈমাসিকে কমে গিয়ে লক্ষ্যমাত্রার মধ্যে চলে আসতে পারে।


আরবিআই তাদের মনিটরি পলিসি রিভিউয়ে মূলত জোর দিয়েছে খুচরো মুদ্রাস্ফীতির ওপর। খুচরো ব্যবসায় মুদ্রাস্ফীতি চলতি মাসে ৬ শতাংশ টপকে গিয়েছে। কেন্দ্র আরবিআইকে টার্গেট দিয়েছে, মুদ্রাস্ফীতি ৪ শতাংশে রাখতে হবে।


তবে আরবিআই রেপো রেট ও রিভার্স রেপো রেটে অপরিবর্তিত রাখা রয়েছে। এর আগে সেন্ট্রাল স্ট্যাটিসটিক্স অফিস বা সিএসও-ও আশঙ্কা প্রকাশ করে প্রথম ত্রৈমাসিকে জিডিপি ২৩.৯ শতাংশ পড়ে যাবে।
সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code