laxmi puja-র শুভেচ্ছা পাঠান প্রিয়জনদের, এখনি DOWNLOAD করুন Facebook Greetings, WhatsApp Status
কোজাগরী লক্ষ্মী পূর্ণিমা । মতান্তরে, নবান্ন পূর্ণিমা বা শরৎ পূর্ণিমা বা কৌমদী পূর্ণিমা, বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে পরিচিত এই পূর্ণিমা। বর্তমান পশ্চিমবঙ্গ অথবা অবিভক্ত বাংলায় এই পূর্ণিমা প্রধানত কোজাগরী লক্ষ্মী পূর্ণিমা নামে খ্যাত। কোজাগরী অর্থাৎ কো-জাগতিক। আশ্বিন মাসের শুক্লপক্ষে এই কোজাগরী লক্ষ্মী পূর্ণিমা, আর এই পূর্ণিমাকে ঘিরে ওইদিন ঘরে ঘরে বিশেষ করে বাংলার প্রতিটি ঘরে ধনসম্পদের দেবী মা লক্ষ্মীর পুজো হয়ে থাকে। কোথাও কোথাও আবার এই পূর্ণিমায় কৃষকেরা তাদের চাষবাসের সুফল শস্যলাভের আশায় এই পুজো করে থাকে। অনেকে ওইদিনটিতে মা লক্ষ্মীর জন্মতিথী হিসেবে ধরে পূজো করে থাকেন ।
পুরাণে কথিত, মা লক্ষ্মী ঐদিন সুর্যাস্তের পর প্রদোষকালে বাহন পেঁচাকে সঙ্গে নিয়ে পৃথিবীর চারদিক প্রদক্ষিণে বেরোয় মর্ত্যবাসীদের দুঃখ-দৈন্য-দুর্দশা প্রত্যক্ষ করতে । তাই প্রধানত এই পুজো সন্ধ্যের পর হয়ে থাকে।
আগামীকাল বাংলার ঘরে ঘরে পূজিত হবেন মা লক্ষ্মী। করোনার কারনে ভারী জমায়েত নিষিদ্ধ। তাই আসুন ডিজিটাল [DIGITAL] শুভেচ্ছা [WISHES] পাঠাই প্রিয়জনদের। DOWNLOAD করেনিন আপনার পছন্দের শুভেচ্ছাটি-
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in
0 মন্তব্যসমূহ