IPL-এ বিশ্বরেকর্ড গড়লেন ইউনিভার্স বস ক্রিস গেইল
দুবাই আইপিএল আসরে এদিন এক অনন্য রেকর্ড গড়লেন ইউনিভার্স বস ক্রিস গেইল। বিশ্বের প্রথম ক্রিকেটার হিসেবে টি- টোয়েন্টি ক্রিকেটে ছক্কার বিরল রেকর্ড গড়লেন তিনি। প্রথম ব্যাটসম্যান হিসেবে টি- টোয়েন্টি ক্রিকেটে ১০০০ টি ছক্কা মারলেন তিনি।
এদিন রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে ৬৩ বলে ৯৯ রানের ইনিংস গড়েন তিনি। আর তার সাথে সাথেই তাঁর ছক্কার সংখ্যা হাজারের গণ্ডি পেরিয়ে যায়। সাতটি ছক্কা হাঁকানোর সঙ্গে সঙ্গেই টি-টোয়েন্টি ক্রিকেটে হাজার ছক্কার নজির ছুঁয়ে ফেললেন ক্রিস গেইল।
এই মুহূর্তে গেইলের ছক্কার সংখ্যা ১০০১। এর পরেই রয়েছে পোলার্ড। যদিও গেইলকে ছুঁতে এখনও অনেক দূরে রয়েছেন তিনি। এই মুহূর্তে তাঁর ছক্কার সংখ্যা ৬৯০। এরপরেই রয়েছেন মক্কুলাম ৪৮৫।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

0 মন্তব্যসমূহ