Latest News

6/recent/ticker-posts

Ad Code

শব্দবাজির বিরুদ্ধে পথে নামলো ভারতীয় বিজ্ঞান ও যুক্তিবাদী সমিতি

শব্দবাজির বিরুদ্ধে পথে নামলো ভারতীয় বিজ্ঞান ও যুক্তিবাদী সমিতি

একদিকে যেমন করোনা পরিস্থিতি নিয়ে সাধারণ মানুষকে সচেতনতার বার্তা পাশাপাশি আসন্ন শারদীয় উৎসব সহ লক্ষ্মী পুজো এবং লক্ষ্মী পুজোয় রাসের কাঠামো পুজো উপলক্ষে সমগ্র নবদ্বীপ শহর জুড়ে উৎসবের নামে প্রচন্ড শব্দবাজির যে উল্লাস সৃষ্টি তার বিরুদ্ধেও সচেতনতার বার্তা দিতে এবং শব্দবাজির বিরুদ্ধে পথে নামলো ভারতীয় বিজ্ঞান ও যুক্তিবাদী সমিতির নবদ্বীপ শাখা। গতকাল থেকে শুরু হয়েছে পোস্টারিং।


১৯ অক্টোবর এই সমিতির পক্ষ থেকে নবদ্বীপ বিডিও অফিস, নবদ্বীপ পৌরসভায় E-Mail এ  এবং নবদ্বীপ থানায় ফিজিক্যালি ডেপুটেশন দেওয়া হলো। ভারতীয় বিজ্ঞান ও যুক্তিবাদী সমিতির নবদ্বীপ শাখার সম্পাদক প্রতাপ চন্দ্র দাস বলেন, " শব্দবাজির বিরুদ্ধে আমাদের নবদ্বীপ শাখার পক্ষ থেকে লাগাতার এক সপ্তাহ ধরে সমগ্র নবদ্বীপ শহর জুড়ে চলবে পোস্টার এবং সচেতনতা মুলক প্রচার। গতকাল থেকে আমাদের পোস্টারিং চলছে। ভয়াল এই শব্দবাজির কারণে বয়স্ক মানুষ যেমন একদিকে অসুস্থ হয়ে পরছেন পাশাপাশি যারা বিভিন্ন শারীরিক সমস্যায় ভুগছেন তাদের শারীরিক অবস্থার অবনতি সহ নতুন করে মানসিক উদ্বেগ তৈরি হচ্ছে এই ভয়াল শব্দবাজির ফলে। হার্টের সমস্যায় যারা ভুগছেন তাদের কাছে এ যন্ত্রণা তো বাৎসরিক পীড়াদায়ক হয়ে উঠেছে। আনন্দ করুন আপত্তি নেই কিন্তু আপনার আনন্দ যেনো অন্যের কাছে দূঃসংবাদ বহন করে না আনে।"


সমিতির পক্ষে তপন ভট্টাচার্য বলেন, " আমাদের রাজ্যে তথা দেশে শব্দ দূষণ / বায়ূদূষণ রোধে অনেক কড়া আইন আছে । বিভিন্ন পর্ষদ বা ট্রাইব্যুনাল আছে । কিন্তু হায় ! সেগুলোর উপযুক্ত প্রয়োগের বড়ই অভাব, কোন এক অদৃশ্য কারণে। এই দায়িত্বজ্ঞানহীন আচরণের মোকাবিলার বদলে, সরকার আর্থিক সাহায্য দিয়ে এই বিষয়গুলিকে প্রশ্রয় দিচ্ছে সংকীর্ণ রাজনৈতিক স্বার্থে।প্রতিটি শুভবুদ্ধি সম্পন্ন সচেতন মানুষের উচিৎ প্রতিবাদে সোচ্চার হওয়া।"


সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code