Latest News

6/recent/ticker-posts

Ad Code

থাকবে না দলিল সংক্রান্ত কাগজের ঝামেলা- এবার থেকে SVAMITVA প্রকল্পে মিলবে Property Cards

PM launches physical distribution of Property Cards under the SVAMITVA Scheme






দেশের উন্নয়নে জমি ও বাড়ির মালিকানা বড় ভূমিকা পালন করে বলে মনে করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এক অনুষ্ঠানে তিনি  বলেন, "যখন মানুষের কাছে সম্পত্তি সংক্রান্ত রেকর্ড থাকে তখন নাগরিকরা আস্থা অর্জন করেন এবং বিনিয়োগের নতুন পথ তৈরি হয়। সম্পত্তি সংক্রান্ত রেকর্ড থাকলে ব্যাঙ্ক থেকে সহজে ঋণ পাওয়া যায়। এর ফলে কর্মসংস্থান ও স্বনির্ভরতার সুযোগ তৈরি হয়। কিন্তু সমস্যা হল যে বর্তমানে বিশ্বের মোট জনসংখ্যার মাত্র এক তৃতীয়াংশের কাছে তাদের সম্পত্তি সংক্রান্ত বৈধ কাগজপত্র রয়েছে।" 

আর তাই ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী স্বামীত্ব প্রকল্পের সূচনা করলেন। এই প্রকল্পের আওতায়  ড্রোনের মতন আধুনিক প্রযুক্তি ব্যবহার করে জমির সীমানা নির্ধারণ করা হবে এবং  জমির মালিক তাঁর সমস্ত সম্পত্তি সংক্রান্ত একটি কার্ড পাবেন। ফলে থাকবে না দলিল সংক্রান্ত কাগজের ঝামেলা। এই কার্ড দিয়েই জমি বিক্রি থেকে জমি দিয়ে ব্যঙ্ক থেকে ঋণ পাওয়াও আরও সহজ হবে বলেই জানা যাচ্ছে। 

ইতিমধ্যে হরিয়ানা, কর্ণাটক, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, উত্তরাখন্ড এবং উত্তরপ্রদেশের ১ লক্ষ সুবিধাভোগীর হাতে তাদের বাড়ি সংক্রান্ত আইনি নথি তুলে দেওয়া হয়েছে।  

এদিন প্রধানমন্ত্রী বলেন-  "দেশের প্রত্যেক গ্রামে আগামী ৩-৪ বছরের মধ্যে প্রত্যেক বাড়ির মালিককে এই ধরণের সম্পত্তি সংক্রান্ত কার্ড তুলে দেওয়া হবে।"  



সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code