চিন্তার ভাঁজ নাইট শিবিরে! নারিনের বোলিং অ্যাকশন অবৈধ রিপোর্ট আম্পায়ারের
চিন্তার ভাঁজ নাইট শিবিরে! ফের একবার কলকাতা নাইট রাইডার্সের সুনীল নারিনের বোলিং অ্যাকশন কাঠগড়ায়। নারিনের বোলিং অ্যাকশন নিয়ে এবার রিপোর্ট করলে খোদ আম্পায়ার।
কিংস এলেভেন পাঞ্জাবের বিরুদ্ধে কলকাতা নাইট রাইডার্সের জয়ের অন্যতম নায়ক সুনীল নারিন। আর সছি ম্যাচ শেষের পর রাতের দিকে ভারতীয় ক্রিকেট বোর্ড থেকে ই-মেল করে জানানো হল যে, পঞ্জাবের বিরুদ্ধে তাঁর বোলিং অ্যাকশন অবৈধ ছিল বলে রিপোর্ট করেছেন আম্পায়াররা।
তবে, এখনি বল হাতে ম্যাজিক দেখানো বন্ধ হচ্ছে না নারিনের। আপাতত ওয়ার্নিং লিস্টে রাখা হচ্ছে তাঁকে। করা হয়েছে সতর্ক, টুর্নামেন্টে ফের তাঁর বোলিং অ্যাকশন নিয়ে রিপোর্ট জমা পড়লে আর বল করতে পারবেন না নারিন। তখন তাঁকে অবৈধ বোলিং অ্যাকশন নিয়ে কাজ করা বোর্ডের কমিটির কাছ থেকে ক্লিয়ারেন্স নিয়ে এসে ফের বোলিং করতে হবে।
এর আগেও, নারিনের বোলিং অ্যাকশন অবৈধের তালিকায় পড়েছিল। পরে ক্লিয়ারেন্স নিয়ে এসে ফের বল করার সুযোগ পান তিনি।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

0 মন্তব্যসমূহ