পুজোর মুখে দুস্থ অসহায়দের বস্ত্রদান চিকিৎসকের
করোনা আবহে বদলে গেছে জনজীবন, পুজোর মুখে কিছুটা ছন্দে ফেরার চেষ্টায় সবাই l কিন্তু কিছু মানুষ আছেন যারা নিজেদের অন্ন জোগাড় করার জন্য দিনরাত এক করে দেন ঘুরে বেড়ান দ্বারে দ্বারে l
এরকমই মানুষের পাশে এসে দাঁড়ালেন দিনহাটার বিশিষ্ট চিকিৎসক ডাঃ অজয় মন্ডল l
তিনি তাঁর চেম্বারে সপ্তাহব্যাপী দুস্থ ও অসহায় মানুষের জন্য বস্ত্রমেলার আয়োজন করলেন l বস্ত্র মেলার প্রথম দিনে ২০জনের হাতে তুলে দিলেন পুজোর নুতন বস্ত্র l
আগামী সপ্তাহব্যাপী চলবে এই বস্ত্রদান l ডাক্তারবাবুকে আমরা দেখেছি করোনা মহামারীতে কর্মহীন মানুষ, বন্যা দুর্গত মানুষের পাশে বার বার পাশে দাঁড়াতে, এবার এই বস্ত্রমেলার আয়োজনের ভূয়সী প্রশংসা করেছেন দিনহাটাবাসী l
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

0 মন্তব্যসমূহ