বন্যা কবলিত মানুষদের পাশে দাঁড়িলো তপনের তৃণমুল কংগ্রেসের কর্মী ও সদস্যরা
জয়দীপ মৈত্র, দক্ষিণ দিনাজপুরঃ
দক্ষিন দিনাজপুর জেলার তপন থানার অন্তর্গত ২ নং আজমতপুর গ্রাম পঞ্চায়েতের বিস্তীর্ণ এলাকা জলমগ্ন। সমস্যায় পড়েছেন অসংখ্য পরিবার। যে সমস্ত মানুষের ঘরবাড়ি জলমগ্ন সে সমস্ত বন্যা কবলিত অসহায় পরিবারের জন্য ত্রাণ শিবিরের আয়োজন করলো ২২ নং তপন মনোহলী সংসদের তৃণমূল কংগ্রেস কমিটি।
এইদিন এই ত্রাণ শিবিরে উপস্থিত ছিলেন মনোহলী সংসদের মেম্বার চৈতি বর্মন, আজমতপুর অঞ্চল কনভেনার মাখন বর্মন এবং তৃণমূল কংগ্রেস ইউনিট কমিটির আরো অন্যান্য সদস্যবৃন্দরা।
বুধবার বন্যা কবলিত অসহায় মানুষদের জন্য ত্রাণ শিবিরের আয়োজন করা হয়।বন্যা কবলিত মানুষের আহারের ব্যবস্থা করেন তৃণমূল কংগ্রেসের কর্মী ও সদস্যরা। সকলের পাশে থেকে সাহায্য ও সহযোগীতা করায় তাদের মানবিক মুখ দেখলো দক্ষিণ দিনাজপুর জেলা বাসীরা তা বলাই বাহুল্য।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

0 মন্তব্যসমূহ