এবার মরণ কামড়! রাজ্য জুড়ে পথে নামলো এস. এস. সি চাকরিপ্রার্থীরা
SER-23, বাঁকুড়া, ২৯সেপ্টেম্বর:
করোনা ভাইরাসের জেরে থমকে দাঁড়িয়ে ছিল সভ্যতার অগ্রগতির চাকা । কিন্তু এখন প্রায় সবকিছুই সচল হতে শুরু করেছে, তখন এস. এস. সি'তে নিয়োগ প্রক্রিয়া বন্ধ থাকবে কেন ? এই অভিযোগ সহ সাত দফা দাবি নিয়ে এদিন রাজ্যজুড়ে বিক্ষোভ প্রদর্শন করেন এস.এস. সি চাকরি প্রার্থীরা ।
রাজ্যের প্রতিটি জেলা জুড়ে এস. এস. সি চাকরি প্রার্থীরা এই বিক্ষোভ সমাবেশে সামিল হন । এর পাশাপাশি প্রতিটি জেলা সমাহর্তা করণ ও জেলা সমাহর্তার দপ্তরে সাত দফা দাবি সম্মিলিত একটি স্মারক লিপিও প্রদান করেন ।
তাঁদের দাবি এই বছরের অক্টোবর মাসের মধ্যে বিজ্ঞাপ্তি জারি করে ডিসেম্বরের মধ্যে ৯থেকে ১২ শ্রেণী পর্যন্ত শিক্ষকদের নিয়োগ করতে হবে ।
গেজেট পরিবর্তন করে এম সি কিউ ভিত্তিতে পরীক্ষা নিতে হবে ।
সমস্ত শূন্য পদে নিয়োগ করতে হবে ।
বিক্ষোভকারীরা পূর্ণ প্যানেল ঘোষণা করার দাবি জানান ও প্রতি বছর এস এস সিতে নিয়োগের ব্যবস্থা করতে হবে ।
এই বিষয়ে এক চাকরি প্রার্থী জানান যে, তিনি চাকরি পাওয়ার আশাতে বি এড করেছেন কিন্তু এখনও পর্যন্ত তাঁদের চাকরির কোনো ব্যবস্থা করা হয় নি । তিনি আরোও জানান যে, বেসরকারী স্কুলগুলোতে যেহেতু বেতনমান ভালো নয় তাই তাঁরা এই এস .এস .সির দিকে খুব আশা নিয়ে তাকিয়ে আছেন । তাই সরকারের কাছে তাঁর অনুরোধ যেন তাঁদের চাকরির ব্যবস্থা করা হয় ।
অপর এক চাকরি প্রার্থী জানান যে ,তাঁদের দাবি যেন সরকার প্রতি বছর এস এস সিতে নিয়োগের পরিকল্পনা করেন।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

0 মন্তব্যসমূহ