উত্তর-পূর্ব ভারতের সমাজ সংস্কারক মনীষী পঞ্চানন বর্মার ৮৬ তম তিরোধান দিবস উদযাপিত হল বুধবার সকালে।
মনীষী পঞ্চানন বর্মা স্মারক সমিতির উদ্যোগে জলপাইগুড়ি শহরের সমাজপাড়া স্থিতমূর্তিতে মাল্য দানের মধ্য দিয়ে তিরোধান দিবস উদযাপিত হয়।
পশ্চিমবঙ্গ টী ডিরেক্টরেটের ভাইস চেয়ারম্যান কৃষ্ণ কল্যাণী, এসজেডিএ র চেয়ারম্যান তথা স্মারক সমিতির সভাপতি বিজয় চন্দ্র বর্মন, জলপাইগুড়ি নাগরিক মঞ্চের আহ্বায়ক গোবিন্দ রায়, লেখক উমেশ শর্মা, পুর্ণপ্রভা বর্মন প্রমুখ উপস্থিত ছিলেন।
সমিতির সম্পাদক নির্মলেন্দু রায় জানান, কোভিড পরিস্থিতিতে শুধু মাল্যদান অনুষ্ঠান করা হয়।পরে অন্যত্র ভার্চুয়াল পরিসেবায় সমিতি থেকে নাচ,গান, কবিতা, আবৃত্তি পাঠ করা হয়।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in
0 মন্তব্যসমূহ