Latest News

6/recent/ticker-posts

Ad Code

কলেজ বিশ্ববিদ্যালয়ে স্বচ্ছ ও দুর্নীতিমুক্ত ভর্তি প্রক্রিয়া সহ একাধিক দাবীতে পথে নামল SFI

কলেজ বিশ্ববিদ্যালয়ে স্বচ্ছ ও দুর্নীতিমুক্ত ভর্তি প্রক্রিয়া সহ একাধিক দাবীতে পথে নামল  SFI 





সুজাতা ঘোষ , বাগডোগরা :

কলেজ বিশ্ববিদ্যালয়ে স্বচ্ছ ও দুর্নীতিমুক্ত ভর্তি প্রক্রিয়া , ছাত্র স্বার্থবিরোধী জাতীয় শিক্ষানীতি ২০২০ অবিলম্বে প্রত্যাহার, করোনা ও অতিমারি পরিস্থিতিতে চা বাগান ও পিছিয়ে পড়া ছাত্র-ছাত্রীদের জন্য বিশেষ আর্থিক প্যাকেজ এবং আরো কিছু দাবিসহ পথে নামল ভারতের ছাত্র ফেডারেশন (এসএফআই)।


গতকাল এসএফআই-এর দার্জিলিং জেলা কমিটির পক্ষ থেকে শিলিগুড়ির হিলকার্ট রোডে উপরোক্ত দাবিসহ মিছিল করলেন এই কমিটির সদস্যরা । উক্ত মিছিলে উপস্থিত ছিলেন এসএফআই-এর জেলা সম্পাদক শংকর মজুমদার , জেলা সভাপতি সাগর শর্মা ও এই কমিটির অন্যান্য সদস্যরা।

সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code