পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় জন্মজয়ন্তী উপলক্ষে বিজেপির বিশাল বাইক মিছিল
শচীন পাল,ঝাড়গ্রাম:-ঝাড়গ্রাম জেলা বিজেপির সাধারণ সম্পাদক অবনী ঘোষের উদ্যোগে আজ গোপীবল্লভপুর চেকপোস্ট থেকে বিরসা চক পর্যন্ত প্রায় ৮ কিলোমিটার বিজেপির বিশাল বাইক মিছিল হয়।
এই বাইক মিছিলে প্রায় ৫০০ জন বিজেপি কর্মী সমর্থক যোগদান করেন। বেলা ১২ টার সময় বিরসা চকে স্মরণ সভা অনুষ্ঠিত হয়।
উপস্থিত ছিলেন ঝাড়গ্রাম জেলা বিজেপির সভাপতি সুখময় সৎপতি সহ অন্যান্য নেতৃত্ব। এই স্মরণসভায় প্রায় ১০০ পরিবার তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগদান করেন। তাদের হাতে দলীয় পতাকা তুলে দিলেন ঝাড়গ্রাম জেলা বিজেপির সভাপতি সুখময় সৎপতি ও জেলা বিজেপির সাধারণ সম্পাদক অবনী ঘোষ।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

0 মন্তব্যসমূহ