জঙ্গীপুর পৌরসভা এলাকায় বিজেপিতে বড় ভাঙন ধরালেন শ্রম প্রতি মন্ত্রী জাকির হোসেন
রাজেন্দ্র নাথ দত্ত ,মুর্শিদাবাদ :
মুর্শিদাবাদ জেলার জঙ্গিপুরের ম্যাকেঞ্জি মোড়ের কাছে পশ্চিমবঙ্গ সরকারের শ্রম প্রতি মন্ত্রী জাকির হোসেনের নেতৃত্বে যোগদান সভা অনুষ্ঠিত হল শনিবার বিকেলে ।
যোগদান সভায় উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের শ্রম দপ্তরের প্রতিমন্ত্রী জাকির হোসেন ,মুর্শিদাবাদ জেলা তৃণমূল কংগ্রেসের মুখপাত্র ও রঘুনাথগঞ্জ ১ নম্বর ব্লকের ব্লক সভাপতি গৌতম ঘোষ, মন্ত্রী প্রতিনিধি অরিজিৎ পান্ডে, রঘুনাথগঞ্জের বিধায়ক আখরুজ্জামান, বিশিষ্ট শিল্পপতি নবাব হোসেন ও অন্যান্য তৃণমূল নেতৃত্ব ।
বিজেপি দল থেকে শ্রম প্রতি মন্ত্রী জাকির হোসেনের হাত ধরে ১৫০০ কর্মী তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন। তাদের হাতে দলিয় পতাকা তুলে দেন মন্ত্রী জাকির হোসেন ও বিধায়ক আখরুজ্জামান। দলে নবাগতরা বলেন মমতা বন্দ্যোপাধ্যায় অনুপ্রেরণা ও পশ্চিমবঙ্গ সরকারের শ্রম প্রতিমন্ত্রী মাননীয় জাকির হোসেনের কাজ আজকে এই যোগদান করলেন।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

0 মন্তব্যসমূহ