দুঃস্থ ছাত্রছাত্রীদের হাতে শিক্ষা সামগ্রী তুলে দেয় যাত্রাপুর মনীষী উদযাপন কমিটি
সংবাদ একলব্য:
বুধবার যাত্রাপুর মনীষী উদযাপন কমিটির পক্ষ থেকে এক প্রত্যন্ত গ্রাম মলতি গুরিতে কিছু দুস্থ ছাত্রছাত্রীদের হাতে শিক্ষা সামগ্রী তুলে দেওয়া হয়। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিশিষ্ট অধ্যাপক উত্তম দাস, ছাত্র নেতা আসিফ আলম এবং কমিটির সম্পাদক আবুল কালাম,সভাপতি দেবযানী চন্দ সহ অন্যান্য সকলে।
প্রথমেই ভারতবর্ষের নবজাগরণের অন্যতম পথিকৃৎ মহান ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের এর প্রতিকৃতিতে মাল্যদানের মধ্য দিয়ে এই কর্মসূচি শুরু হয়।
কমিটির সভাপতি দেবযানী চন্দ বলেন যে,"এই ভাবে সাধারণ মানুষের পাশে দাড়াতে পেরে ভালো লাগছে এবং সবাই যদি এই রকম করে সকলে সকলের পাশে দাড়ায়- হয়ত অনেক ছাত্রছাত্রী অনেকটা এগোতে পারবে।"
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

0 মন্তব্যসমূহ