বন্যা কবলিত মানুষদের পাশে দাঁড়িয়ে ফের মানবিকতার নজির গড়ল বিবেকানন্দ স্পোর্টিং ক্লাব
দক্ষিণ দিনাজপুরঃ
দক্ষিন দিনাজপুর জেলার তপন থানার অন্তর্গত মনোহলী বিবেকানন্দ স্পোর্টিং ক্লাবের পক্ষ থেকে মঙ্গলবার বন্যা কবলিত অসহায় মানুষদের জন্য ত্রাণ শিবির আয়োজন করা হয়।এদিন বন্যাকবলিত ৫০০ জন মানুষের আহারের ব্যবস্থা করেন বিবেকানন্দ স্পোর্টিং ক্লাব।
এদিনের এই কর্মসূচীতে উপস্থিত ছিলেন বিবেকানন্দ স্পোর্টিং ক্লাব সেক্রেটারি রমণী রায়,প্রেসিডেন্ট মনোরঞ্জন দাস,তপন যুব শক্তি ফিল্ড ইউনিট মেম্বার রাজু বর্মন সহ আরো অন্যান্য ক্লাব সদস্যবৃন্দরা। বারবার জেলার তপনের মনোহলীর বিবেকানন্দ স্পোর্টিং ক্লাব ও তাদের সদস্যদের কথা সংবাদ মাধ্যমে উঠে এসেছে।
সকলের পাশে থেকে সাহায্য ও সহযোগীতা করা এই ক্লাবের নীতি। তাই ফের আরো একবার বিবেকানন্দ স্পোর্টিং ক্লাবের নাম জেলায় সুপরিচিত হলো সাথে তাদের মানবিক মুখ দেখলো জেলাবাসীরা তা বলাই বাহুল্য।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

0 মন্তব্যসমূহ