Latest News

6/recent/ticker-posts

Ad Code

সাত দফা দাবি নিয়ে অনলাইনেই প্রতিবাদে সামিল প্রোগ্রেসিভ মেডিকেল‌ প্র্যাক্টিশনার্স অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া (PMPAI)



সাত দফা দাবি নিয়ে অনলাইনেই প্রতিবাদে সামিল প্রোগ্রেসিভ মেডিকেল‌ প্র্যাক্টিশনার্স অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া (PMPAI)




প্রোগ্রেসিভ মেডিকেল‌ প্র্যাক্টিশনার্স অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া (PMPAI)-এর আহ্বানে রাজ্যের ইনফর্মাল প্রাইমারি হেল্থ কেয়ার প্রোভাইডাররা (নন-রেজিষ্টার্ড প্র্যাক্টিশনার্স ) বিভিন্ন দাবী নিয়ে আজ (১৮.০৯.২০২০) রাজ্যজুড়ে অনলাইন প্রতিবাদ দিবস পালন করছেন। উত্তর বঙ্গের দার্জিলিং কুচবিহার, দুই দিনাজপুর আলিপুর দুয়ার জেলা থেকে শুরু করে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা,মালদা, মুর্শিদাবাদ বীরভূম বাঁকুড়া, পুরুলিয়া, হাওড়া, হুগলি, দুই বর্ধমান, দুই মেদিনীপুর সর্বত্র হাজার হাজার নন-রেজিষ্টার্ড প্র্যাক্টিশনাররা অনলাইনে এই প্রতিবাদে সামিল হয়েছেন।এই দাবির সমর্থনে গত ১৬.০৯.২০২০ -তে স্বাস্থ্য ভবনে প্রিন্সিপাল সেক্রেটারি অফ হেল্থ এন্ড ফ্যামিলি ওয়েলফেয়ার এর নিকট সংগঠনের প্রধান উপদেষ্টা প্রাক্তন সা়ংসদ ডাঃ তরুণ মণ্ডল-এর নেতৃত্বে একটি অনলাইন ডেপুটেশন জমা দেওয়া হয়। 

সাত দফা দাবী--


১) কোভিড-১৯ মোকাবেলারত সকল নন্ - রেজিস্টার্ড প্র্যাক্টিশনার্সদের ফ্রণ্টলাইন যোদ্ধার স্বীকৃতি

২)হ্যাণ্ডগ্লাভস ,মাস্ক, হেড- গিয়ার, স্যানিটাইজার সরবরাহ 

৩) সরকারি স্বাস্থ্য-কর্মীদের সমপরিমাণে স্বাস্থ্য বিমার আওতায় আনা 

৪)করোনায় মৃত প্র্যাক্টিশনার্সদের উপযুক্ত ক্ষতিপূরণ এবং মরণোত্তর সম্মাননা পত্র পরিবারের হাতে তুলে দেওয়া 

৫)''প্র্যাক্টিশনার্স" সহ পরিবারের সদস্যদের কোভিড-১৯ টেষ্ট করানো

৬)সকল "প্র্যাক্টিশনারদের" নির্দিষ্ট কোর্স কারিকুলাম ভিত্তিক কোয়ালিফায়েড ডাক্তার দিয়ে প্রশিক্ষণ ও সার্টিফিকেট প্রদান এবং হেল্থ কেয়ার ডেলিভারি সিস্টেমের বিভিন্ন ক্ষেত্রে তাদের ব্যাবহার করা 

৭) সরকারি স্বাস্থ্য পরিষেবার ভগ্নদশা নিরসনে অবিলম্বে ব্যবস্থা গ্রহণ ।

সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code