Latest News

6/recent/ticker-posts

Ad Code

বাংলা ছেড়ে গোয়ায় যোগদান ক্রিকেটার অশোক দিন্দার

 বাংলা ছেড়ে গোয়ায় যোগদান ক্রিকেটার অশোক দিন্দার



বিশ্বজিৎ দাস :-ক্রিকেটার অশোক দিন্দা কে নিয়ে জল্পনা অনেকদিন আগেই ছিল।এবার অশোক দিন্দাকে বাংলার হয়ে খেলতে দেখা যাবে না। এবার তিনি গোয়ার হয়ে খেলবেন।2019-20 মরশুমে বাংলার রানার্স-আপ স্কোয়াডে ছিলেন তিনি।গত মরশুমে দিন্দা প্রকাশ্যেই জানিয়েছিলেন, তিনি রাজনীতির শিকার। তাই বাংলার হয়ে খেলবেন না আর। 


বাংলার বোলিং কোচ রণদেব বসুর সঙ্গে ঝামেলায় জড়িয়ে বাদ পড়েন দিন্দা। এই ক্রিকেটারের বিরুদ্ধে অভিযোগ ছিল সবার সামনেই গালিগালাজ করছিলেন বাংলার বোলিং কোচ রণদেবকে। দলের সঙ্গেও দূরত্ব বাড়ছিল।

গোয়া ক্রিকেট সংস্থার সচিব বিপুল ফাডকে সোমবার একটি সংবাদ সংস্থা কে বলেছেন, যদি মরশুম শুরু হয় তাহলে দিন্দা তাদের হয়ে খেলবে।দেশের বাইরে আইপিএল আয়োজন করলেও কোভিড পরিস্থিতিতে সম্ভবত বাতিল হতে চলেছে সমস্ত ঘরোয়া লিগ।দেশের জার্সিতে ওয়ানডে ও টি-20তে দখল করেছেন যথাক্রমে 12 ও 17টি উইকেট। কয়েক মরশুম আগে পর্যন্ত দিন্দা আইপিএলেরও নিয়মিত ক্রিকেটার ছিলেন।

সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code