Latest News

6/recent/ticker-posts

Ad Code

BREAKING NEWS: সশস্ত্র ৪ বাংলাদেশি দুষ্কৃতী গ্রেফতার শান্তিনিকেতনে

File Picture


সশস্ত্র ৪ বাংলাদেশি দুষ্কৃতী গ্রেফতার শান্তিনিকেতনে 




মুর্শিদাবাদের পর এবার শান্তিনিকেতনে গ্রেফতার ৪ দুষ্কৃতী। এদিন বীরভূম জেলা পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে শান্তিনিকেতনের এক বাড়ি থেকে স্থানীয় ২জন সহ মোট ৬ জনকে গ্রেফতার করেছে। যার ৪ জন বাংলাদেশী। যাদের কাছ থেকে বিস্ফোরকসহ বেশ কিছু অস্ত্র পাওয়া গেছে। 



সূত্রের খবর, বীরভূম জেলার কোনও বড়ো নেতাকে খুনের সুপারি দিয়ে দুস্কৃতীদের আনা হয়েছে। মেদিনীপুর জেলে বন্দি থাকা কোনও আসামী এই খুনের সুপারি দিয়েছে বলে খবর। যে রকমের সংক্রিয় অস্ত্র পাওয়া গেছে তাঁতে এক সাথে ছয় সাত জনকে হত্যা করতে পারত তাঁরা বলেই খবর। 



জিজ্ঞাসাবাদ করে নানুর ও লাভপুর এলাকার বেশ কয়েকজনের নাম উঠে আসছে বলে খবর। পুলিশ তল্লাসি চালাচ্ছে। ভোটের আগে বীরভূম জেলায় অস্থিরতা বাড়াতে এই পরিকল্পনা করেছে কিন্তু বীরভূম জেলা পুলিশের তৎপরতায় সেই প্রচেষ্টা ব্যর্থ হল। বীরভূম জেলার পুলিশ সুপার জানান, পুরো মামলার তদন্তভার এসটিএফের কাছে তুলে দেওয়া হব। এবং আজকেই অভিযুক্তদের আদালতে তোলা হবে বলে খবর।
সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code