পথ দূর্ঘটনায় আহত ২
নিজস্ব সংবাদ দাতা, ধুপগুড়িঃ
ধূপগুড়ি- ফালাকাটা রাস্তার জংলীবাড়ি জুনিয়র হাইস্কুল সংলগ্ন এলাকায় পথ দূর্ঘটনায় আহত হলেন ২ জন।
স্থানীয় সূত্রে জানা গেছে একটি পিকআপ ভ্যান ফালাকাটার দিকে যাচ্ছিল সেসময় উল্টো দিক আসা একটি বেপরোয়া সরকারি বাস পিক আপ টিকে প্রায় লাগিয়ে দিচ্ছিল। যার ফলে নিয়ন্ত্রণ হারিয়ে পিকআপ ভ্যানটি রাস্তার পাশে একটি গাছে ধাক্কা মারে।
আহত দুজনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বলে জানা গেছে। এমনকি সরকারি বাসটি একটি অল্টো কারকেও ধাক্কা মারার চেষ্টা করে। যদিও চালকের তৎপরতায় কোনমতে রক্ষা পায় অল্টো গাড়িটি।
দুর্ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এদিন।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

0 মন্তব্যসমূহ