Latest News

6/recent/ticker-posts

Ad Code

বিদ্যাসাগরের দ্বিশত জন্মবার্ষিকী জেলাজুড়ে পালন করল গৃহ শিক্ষক কল্যাণ সমিতি



বিদ্যাসাগরের দ্বিশত জন্মবার্ষিকী জেলাজুড়ে সারম্ভে পালন করল গৃহ শিক্ষক কল্যাণ সমিতি


পূর্ব মেদিনীপুর, সুজিত মণ্ডল




বিভিন্ন সংগঠনের পাশাপাশি পশ্চিম বঙ্গ গৃহ শিক্ষক কল্যাণ সমিতি পণ্ডিত ঈশ্বর চন্দ্র বিদ্যাসাগরের দ্বিশত জন্মবার্ষিকী সারম্ভে পালন করল।তমলুক, বাজকুল ময়না মুগবেরিয়া প্রভৃতি ব্লকের পক্ষ থেকে মেদিনীপুর তথা বাংলা ও বাঙালির গর্ব ,বাংলা গদ্য সাহিত্যের রূপকার ,শিক্ষাবিদ,



দার্শনিক,লেখক,প্রকাশক,সমাজ সংস্কারক পণ্ডিত ঈশ্বর চন্দ্র বিদ্যাসাগরের 200তম জন্মবার্ষিকী মেদিনীপুর জেলা জুড়ে সারম্ভে পালিত হল।এই সম্পর্কে পূর্ব মেদিনীপুর জেলার সভাপতি অমল পাত্র মহাশয় বলেন ,আমরা মৃন্ময়ী ঈশ্বরের কাজকর্ম দেখেনি,দেখেছি চিন্ময়ী ঈশ্বরের,যিনি বাংলার নবজাগরণ ঘটিয়েছেন,বিধবা বিবাহ প্রচলন করেছেন,বাল্যবিবাহ ও বহুবিবাহ রোধ করেছেন।



বিদ্যাসাগরের জন্ম দিন উপলক্ষ্যে বিভিন্ন ব্লকের পক্ষ থেকে ছাত্র ছাত্রী, বয়স্ক ব্যক্তি ও অবসর প্রাপ্ত শিক্ষক শিক্ষিকাদের সম্মান প্রদান করা হয়,চারা গাছ দেওয়া হয় ও পরবর্তীতে মেধাবী - দুঃস্থ ছাত্র ছাত্রীদের মাধ্যমিকে স্থানাধিকারীদের "বিদ্যাসাগর পুরস্কার " দেওয়ার কথা ঘোষনা করা হয় সংগঠনের পক্ষ থেকে।
সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code