প্রতিবাদ সভায় সিপিএম বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান শতাধিক পরিবারের
সঞ্জিত কুড়ি, পূর্ব বর্ধমানঃ
সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস কেন্দ্র সরকারের কাছে পাওনা টাকা আদায়ের দাবিতে এবং রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলোকে বন্ধের প্রতিবাদে আজ বর্ধমাননম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগের সরাইটিকর অঞ্চল গ্রাম ঘোষ পাড়া এলাকায় অনুষ্ঠিত হলো এক প্রতিবাদী সভা। এদিনের এই প্রতিবাদী সভায় সিপিএম বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করলেন প্রায় শতাধিক পরিবার।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কর্মযজ্ঞ শামিল হতে এবং মুখ্যমন্ত্রীর হাতকে আরও শক্ত করতে এই যোগদান। এতে করে তৃণমূলের ভিত আরও শক্ত হচ্ছে বলেই মনে করছে রাজনৈতিক মহল।
এদিনের প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন বর্ধমান উত্তর বিধানসভা কেন্দ্রের বিধায়ক নিশ্চিত মালিক বর্ধমান জেলা পরিষদের সভাপতি সভাধিপতির দেবু টুডু, বর্ধমান এসসি ওবিসি বর্ধমান জেলা সভাধিপতি উজ্জ্বল পারামানিক। বর্তমান বর্ধমান জেলা যুব সভাপতি হালদার, বর্ধমান পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি দেবনারায়ণ গুহ, বর্ধমান এক পঞ্চায়েত সমিতির কর্মদক্ষ কাকলি তা সহ অন্যান্যরা।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

0 মন্তব্যসমূহ