Latest News

6/recent/ticker-posts

Ad Code

করোনা সংক্রমণ নিয়ে বিভিন্ন ক্লাবের সাথে জেলা স্বাস্থ্য দপ্তরের বৈঠক জলপাইগুড়িতে

করোনা সংক্রমণ নিয়ে বিভিন্ন ক্লাবের সাথে জেলা স্বাস্থ্য দপ্তরের বৈঠক জলপাইগুড়িতে 


করোনা সংক্রমণ নিয়ে জলপাইগুড়ির বিভিন্ন ক্লাবের সাথে জেলা স্বাস্থ্য দপ্তরের বৈঠক অনুষ্ঠিত হলো সোমবার। এদিন ডিআরএস কনফারেন্স হলে এই বৈঠক হয়। বৈঠকে  উপস্থিত ছিলেন জলপাইগুড়ি জেলা শাসক, ওএসডি সহ অন্যান্যরা। এদিন প্রায় কুড়িটি ক্লাবকে নিয়ে এই বৈঠকে বসা হয় বলে জানা গেছে। 

করোনা বিষয় নিয়ে মানুষের মধ্যে সচেতনতা বাড়ানোর উদ্দেশ্যে এই বৈঠক। সমাজের বিভিন্ন স্তরের মানুষকে এ বিষয়ে সঠিকভাবে বোঝানোর বিষয় নিয়ে আলোচনা হয়। কিভাবে তারা কাজ করবেন, মানুষের কাছে যাবেন বিস্তারিত আলোচনা হয় এদিন। 

ওএসডি ডা: সুশান্ত কুমার রায় জানান- এদিন বেশ কিছু ক্লাব মেম্বারদের সাথে জেলা স্বাস্থ্য দপ্তরের বৈঠক অনুষ্ঠিত হয়। করোনার বিষয়ে একটি অনন্য ভূমিকা গ্রহণ করতে পারে ক্লাবগুলো বলে জানান তিনি। অনেক সময় মানুষ বিভ্রান্তিতে ভোগেন। করোনা নিয়ে মানুষের মধ্যে সচেতনতা কি করে আরো বাড়ানো যায় সে উদ্দেশ্যেই এই বৈঠক ডাকা হয়েছিল বলে জানান ওএসডি। উপস্থিত ক্লাব কর্তারাও জানান ভাল উদ্যোগ নেওয়া হয়েছে। তারাও মানুষকে আগে থেকেই বোঝাচ্ছিলেন। এরপর আরো ভালো করে বোঝাবেন যাদের এই রোগ নিয়ে বিভ্রান্তের মধ্যে মানুষ না থাকেন। কি করে করোনার বিরুদ্ধে লড়াই করা যায় সেই বিষয় নিয়ে আলোচনা হয়েছে এদিন। 
সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code