Latest News

6/recent/ticker-posts

Ad Code

মাথা নিচে পা ওপরে করে ১৩ মিনিটে ১১১টি তীর ছুঁড়ে নজির ৫ বছরের খুদেের




স্বাধীনতা দিবসে অবাক কাণ্ড ঘটিয়ে গিনিস ওয়ার্ল্ড রেকর্ডস-এ নিজের জায়গার দাবি জানাচ্ছে চেন্নাইয়ের ৫ বছর বয়সী খুদে। আপসাইড ডাউন পজিশানে তীর ছুঁড়ে ১৩ মিনিটে ১৫ সেকেন্ডে তাক লাগিয়ে দিয়েছে সঞ্জনা।


আবেদন মঞ্জুর হলে গিনিস ওয়ার্ল্ড রেকর্ডস-এ ক্রীড়া বিভাগে সঞ্জনাই হবে সবচেয়ে ছোট তীরন্দাজ। সঞ্জনার ট্রেনার সিহান হুসেনি বলছেন, নজিরবিহীন কাণ্ড ঘটিয়েছে সঞ্জনা। আমরা ওর রেকর্ডকে গিনিস বুকের অন্তর্ভূক্ত করার আবেদন করেছি।


তাঁর বাবা প্রেম জানান, 'প্রত্যেক স্বাধীনতা দিবসেই নিজের রেকর্ড ভাঙতে চায় সঞ্জনা। ওর ১০ বছর বয়স হলেই ওকে অলিম্পিক্সসের জন্য ট্রেনিং দেওয়া শুরু করব। আশা করছি ও দেশের জন্য সোনা আনবে।'


জানা গেছে, এই অনুষ্ঠানের আয়োজক আর্চারি অ্যাসোসিয়েশানের প্রধান বীরেন্দ্র সাচদেবার। এই অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন আর্চারি অ্যাসোসিয়েশানের সেক্রেটারি জেনারেল প্রমোদ চন্দুরকর।
সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code