Latest News

6/recent/ticker-posts

Ad Code

অন্যভাবে রাখি বন্ধন উৎসব পালন বিজ্ঞান ও যুক্তিবাদী সংস্থার


অন্যভাবে রাখি বন্ধন উৎসব পালন বিজ্ঞান ও যুক্তিবাদী সংস্থার

নিজস্ব প্রতিনিধি, আলিপুরদুয়ারঃ 

আজ রাখি বন্ধন উৎসব। করোনা আবহে কিছুটা ফিকে এদিনের জৌলুস। এদিন আলিপুরদুয়ার বিজ্ঞান ও যুক্তিবাদী সংস্থার পক্ষ থেকে রাখি বন্ধন উৎসব পালন করা হল কিছুটা অন্যভাবে।সোমবার রাখি উপলক্ষে মানুষের মধ্যে সর্প সচেতনতা বাড়াতে সাপ রাখী নিয়ে বিভিন্ন সরকারি দপ্তর,পুলিশ প্রশাসন এবং বিভিন্ন প্রতিষ্ঠানে পৌঁছে দেয় এই সংগঠনের সদস্যরা।

সংস্থার তরফে জানানো হয়,রাখিটির মাধ্যমে সচেতনতা বাড়াতে তাদের এই উদ্যোগ।এই রাখিতে সাপ ও AVS ছবি আছে এবং লেখা আছে সাপ বাঁচুক ও মানুষ বাঁচুক, এবং সাপের কামড়ে আর মৃত্যু নয়।

এদিনের এই অভিনব রাখি বন্ধন উৎসবে উপস্থিত ছিলেন বিজ্ঞান ও যুক্তিবাদী সংস্থার সভাপতি জয়ন্ত দাস,সম্পাদক কৌশিক দে সহ অন্যান্য সদস্যবৃন্দ।

সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code