আলিপুরদুয়ার নিউটাউন ব্যবসায়ী সমিতির উদ্যোগে কোভিড টেস্টিং কর্মসূচী
নিজস্ব প্রতিনিধি, আলিপুরদুয়ার ঃ
জেলা আলিপুরদুয়ারে প্রতিনিয়ত বেড়ে চলছে করোনা সংক্রমণ।করোনা আক্রান্ত হয়ে মৃত্যুও হয়েছে বেশ কয়েকজনের।ধীরে ধীরে এই কোভিড-১৯ এগোচ্ছে গোষ্ঠী সংক্রমণের দিকে।তা নিয়ে উদ্বিগ্ন জেলা প্রশাসন সহ বিভিন্ন রাজনৈতিক ও অরাজনৈতিক সংগঠনও।মানুষকে সচেতন হতে আর্জি জানাচ্ছেন সকলেই।এখন আলিপুরদুয়ারে করোনার চেহারা ও গতিপ্রকৃতির ওপর নজর রাখতে চলেছে কোভিড টেস্টিংও।
এই সকল দিক বিচার করে আলিপুরদুয়ার নিউটাউন ব্যবসায়ী সমিতির উদ্যোগে কোভিড-১৯ পরীক্ষার জন্য লালারস নমুনা সংগ্রহ শিবির অনুষ্ঠিত হল সোমবার।আলিপুরদুয়ার চেম্বার অফ কমার্স ও ইন্ডাস্ট্রিজ এবং জেলা স্বাস্থ্য দপ্তরের সযোগীতায় এই শিবিরের আয়োজন করা হয় আলিপুরদুয়ার নিউটাউন কার্যালয়ের পাশে একটি ভবনে।এদিন মোট ৮০ জনের লালারস সংগ্রহ করা হবে বলে জানান আলিপুরদুয়ার চেম্বার অফ কমার্স ও ইন্ডাস্ট্রিজ-এর সম্পাদক প্রসেনজিৎ দে।এর পাশাপাশি মানুষকে আরও সচেতন হওয়ার আর্জিও জানান তিনি।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

0 মন্তব্যসমূহ