Latest News

6/recent/ticker-posts

Ad Code

Eid al-Adha তে শুভেচ্ছা বার্তা ট্যুইট করলেন রাষ্ট্রপতি -প্রধানমন্ত্রী



প্রায় চার হাজার বছর আগে নবী হজরত ইব্রাহিম আরবের বুকে স্বপ্নে জেনেছিলেন মহান রব্বুল আলামীন আল্লাহর উদ্দেশ্যে তাঁর সবচেয়ে প্রিয় জিনিস কুরবানীর কথা । আল্লাহ পরীক্ষা নিতে তার পুত্রকে কুরবানী দিতে বলেন । ইব্রাহিম তাঁর পুত্রকে আল্লার ইচ্ছের অনুসারে কুরবানী দিয়েছিলেন কিনতু ইসমাইল অক্ষত ছিল তাঁর পরিবর্তে আরবের পশু দুম্বা কুরবানী হয়েছিল । 

এই যে ঈশ্বরের প্রতি ভক্তি এতে আল্লাহ সন্তুষ্ট হয়েছিলেন । হজরত ইব্রাহিম বিশ্বের মাঝে তাঁর ধৈর্য্য , ত্যাগ , শক্তি সাহসের এবঙ সংযমের যে চিহ্ন রেখেই গেছেন তা হাজার হাজার বছর ধরেই এই ঈদুল আজহার মাধ্যমে স্মরণ করা হয় । 


রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ (Ramnath Kovind) টুইট করে লেখেন,"ঈদ মোবারক! ইদু’ল জুহা ত্যাগ ও স্নেহের চেতনার প্রতীক যা আমাদের এবং সকলের মঙ্গল কামনায় অনুপ্রাণিত করে। আসুন আমরা সকলের সঙ্গে আমাদের সুখ ভাগ করে নিই এবং COVID-19 প্রসারণ ধারণ করার জন্য সামাজিক দূরত্বের নিয়মাবলী এবং নির্দেশনাগুলি অনুসরণ করি।"

এই দিনটি উপলক্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) টুইট করে লেখেন,"ইদ মোবারক! সকলকে ইদ আল-আধা-র শুভেচ্ছা। এই দিনটি আমাদেরকে ন্যায়বিচার, একতা এবং অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনের জন্য অনুপ্রেরণা জাগিয়ে তুলুক। ভ্রাতৃত্ব ও মমত্ববোধকে আরও বাড়িয়ে তুলুক।"
সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code