ইমিউনিটি বাড়াতে বাড়িতেই বানিয়ে নিন মশলা চা, মাত্র ১০ মিনিটেই
উপকরণঃ
১। জল আধ কাপ ২। দুধ ১ কাপ ৩। চিনি স্বাদ মতন ৪। চা-পাতা আধ-চা-চামচ ৫। লবঙ্গ দুটি ৬। স্টার মশলা ১ টি ৭। এলাচ ৩ টি ৮। গোল মরিচ ৫ টা ৯। আদা কুঁচি হাফ চামচ ১০। দারুচিনির গুড়ো ১ চামচ
প্রস্তত প্রণালীঃ
দুধ ও জল ভালো করে কিছুক্ষণ ফুটিয়ে নিন, ফুটে উঠলে চা পাতা ও সব রকমের মশলা দিয়ে দিন। ৫ থেকে ৭ মিনিটের মতন মাঝারি আঁচে ফুটিয়ে নিন। চিনি দিয়ে আরও ২-৩ মিনিট ফুটিয়ে নামিয়ে ছেঁকে পরিবেশন করুন গরম গরম।
এই চা যেমন বর্তমান সময়ে ইমিউনিটি পাওয়ার বাড়াতে সাহায্য করবে তেমনি এই সুগন্ধী চা ক্লান্তি মেটাতেও বেশ কার্যকরি।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in


0 মন্তব্যসমূহ