Latest News

6/recent/ticker-posts

Ad Code

নারদাকান্ডে নোটিশ ! ২১ এর নির্বাচনের আগেই নড়েচড়ে বসলো ইডি!

নারদাকান্ডে নোটিশ ! ২১ এর নির্বাচনের আগেই নড়েচড়ে বসলো ইডি! 




বিজেপি নেতা মুকুল রায়ের পর এবার আরও ৫ জনকে নোটিস ধরাল ইডি। নারদকাণ্ডে (Narada Case) পাঁচজন তৃণমূল নেতানেত্রী (TMC Leader) সহ সাসপেন্ডেড আইপিএস অফিসার এসএমএইচ মির্জাকে নোটিস পাঠাল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। 



জি ২৪ ঘন্টা সূত্রে খবর , ইডি'র খবর,নোটিস পাঠানো হয়েছে শুভেন্দু অধিকারী, কাকলি ঘোষ দস্তিদার, সৌগত রায়, আফরিন অপরূপা পোদ্দার ও রত্না চট্টোপাধ্যায়কে। পাশাপাশি নোটিস পাঠানো হয়েছে সাসপেন্ডেড আইপিএস অফিসার এসএমএইচ মির্জাকেও ।

এই পাঁচ তৃণমূল নেতানেত্রী, এসএমএইচ মির্জা ও তাঁদের পরিবারের সদস্যদের সম্পত্তি সংক্রান্ত তথ্য চেয়ে জুলাই মাসে ইমেল পাঠানো হয়। জবাব না মেলায় এবার নোটিস পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয় বলে খবর। পাঁচ তৃণমূল নেতানেত্রী ও সাসপেন্ডেড আইপিএস অফিসারের প্রতিক্রিয়া এখনও মেলেনি। 


জানা গেছে, সাতদিনের মধ্যে বিজেপি নেতা মুকুল রায়কেও একাধিক নথি জমা দেওয়ার নির্দেশ দিয়েছে ইডি।
সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code