করোনা পরিস্থিতির মধ্যেও ক্রমাগত ছিনতাই এবং চুরির ঘটনায় চাঞ্চল্য
তানি দত্ত, রায়গঞ্জঃ
করোনা পরিস্থিতির মধ্যেও ক্রমাগত ছিনতাই এবং চুরির ঘটনায় রায়গঞ্জে চাঞ্চল্য ছড়ালো।
গতকাল দুপুর বেলা রায়গঞ্জের গোয়ালপাড়া এলাকায় একটি বাড়িতে তালা ভেঙে দুষ্কৃতীরা লুটপাট চালায়। জানা গিয়েছে বাড়ির গৃহকর্ত্রীর নাম কনিকা দেবী।
গতকাল দুপুর বেলা বাড়ীতে কেউ ছিল না শিব পূজা এবং রাখি পূর্ণিমা উপলক্ষে। সেই সুযোগে দুষ্কৃতীরা লুটপাট চালায় চালিয়ে প্রায় এক লাখ টাকা মত নগদ এবং কিছু সোনা গয়না লুটপাট করে নিয়ে যায়।
পুলিশ তদন্ত করছে। তবে এই ঘটনায় এলাকায় ক্ষোভের সঞ্চার হয়েছে।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

0 মন্তব্যসমূহ