Latest News

6/recent/ticker-posts

Ad Code

প্রয়াত দিনহাটা বাম রাজনীতির বর্ষীয়ান সি.পি.আই নেতা পল্লব চৌধুরী

প্রয়াত  দিনহাটা বাম রাজনীতির বর্ষীয়ান সি.পি.আই নেতা  পল্লব চৌধুরী




নিজস্ব সংবাদদাতা, দিনহাটাঃ 


প্রয়াত দিনহাটা বাম রাজনীতির বর্ষীয়ান সি.পি.আই নেতা পল্লব চৌধুরী ।  ৮০ উর্দ্ধ এই বাম নেতার প্রয়ানে শোকস্তবদ্ধ  দিনহাটা রাজনৈতিক মহল।

আজ ভোরে বয়সজনিত কারনে তিনি দেহত্যাগ করেন। তাঁর মৃত্যুতে শোকের ছায়া নামে দিনহাটার রাজনৈতিক মহলে। 

 রাজ্যের সিপি আই  এর কার্যনির্বাহি পরিষদের সদস্য ছিলেন তিনি। 

ছাত্রনেতা শুভ্রালোক দাস বলেন- "তিনি ছাত্রাবস্থাতেই রাজনীতিতে যুক্ত হন। আজ আমরা একজন অভিভাবককে হারালাম। অপূরনীয় ক্ষতি হলো আমাদের। আমরা গভীর শোকাহত।"  


সি.পি.আই (এম) কোচবিহার জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য  তারাপদ বর্মণ জানান- "তিনি ছিলেন দিনহাটা মহুকুমা বামফ্রন্টের মধ্যমণি। তার প্রয়ানে অগ্রজের বিয়োগ ব্যথা অনুভব করছি। আমরা দাদা হারা হলাম।"
  

সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code