Latest News

6/recent/ticker-posts

Ad Code

দিনহাটা মহকুমায় চওড়াহাট বাজারে ব্যবসায়ীদের লালারস সংগ্রহ

দিনহাটা মহকুমায় চওড়াহাট বাজারে ব্যবসায়ীদের লালারস সংগ্রহ


তনুময় দেবনাথ, দিনহাটাঃ 

কোচবিহার জেলায় দিনের পরদিন করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে। তার মধ্যে দিনহাটা মহকুমায় আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি। আর এই করোনা ভাইরাসের মোকাবিলায় দিনহাটা মহকুমা শাসকের উদ্যোগে, স্বাস্থ্য দপ্তরের ব্যবস্থাপনায়, দিনহাটা চওড়াহাট বাজার ব্যবসায়ী সমিতির সহযোগিতায়, দিনহাটা চওড়াহাট বাজারের ব্যবসায়ীদের মধ্যে করোনা পরীক্ষা করা হয়। 

ব্যবসায়ীদের অনেক দিনের দাবী ছিল ব্যবসার কারনে সাধারন মানুষের সাথে বেশি মেলামেশা হওয়ার কারনে তাদের লালা রস সংগ্রহ করে টেস্ট করানোর দরকার। সেই দাবী মত দিনহাটা মহকুমা শাসক এই ব্যবস্থা করেছেন। এই ক্যাম্পে প্রায় ২৫০জন ব্যবসায়ী অংশ নিয়েছিলেন।

সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code