ডেঙ্গু প্রতিরোধে বিশেষ ব্যবস্থা ধূপগুড়ি পৌরসভার
কাজল দে, সংবাদ একলব্যঃ ধূপগুড়ি শহরে দিনদিন বাড়ছে করোনার সংক্ৰমণ। এই অবস্থায় উপরি হিসেবে ডেঙ্গু যেনো নতুন করে শহরে থাবা বসাতে না পারে সেই বিষয়ে বাড়তি সতর্ক ধূপগুড়ি পুর-প্রশাসন। এই কারণেই ধূপগুড়ি পুরসভার উদ্যোগে এবং পশ্চিমবঙ্গ সরকারের মৎস দপ্তর ও স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের সহযোগিতায় শহরের বেশ কয়েকটি নর্দমায় দুই লক্ষাধিক গাপ্পি মাছের চারা ছাড়া হলো।
গাপ্পি মাছের খাদ্য মশার লার্ভা, এই কারনে মশার লার্ভা ধ্বংস করার এটি একটি বিশেষ উপায়। ধুপগুড়ি পুরসভা সূত্রে খবর আগামীতেও মশা বাহিত রোগের বিরুদ্ধে একাধিক কর্মসূচি চলবে। এছাড়াও পৌরসভার পক্ষ থেকে প্রতিটি ওয়ার্ড সার্ভে করা হয়, যাতে কোনো বাড়ির অপ্রয়োজনীয় পাত্রে জল জমে না থাকে সেদিকে লক্ষ্য রাখার জন্য।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in


0 মন্তব্যসমূহ